আর্টেমিস-২ মিশন শেষে মহাকাশযানটি কোথায় অবতরণ করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রশান্ত মহাসাগর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আর্টেমিস-২ (Artemis II):
- নাসা-র আর্টেমিস ২ (Artemis II) মিশনটি ছিল ১৯৭২ সালের পর প্রথম মানববাহী চন্দ্র অভিযান।
- এটি চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া বিশাল আর্টেমিস কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
• আর্টেমিস ২ একটি ১০ দিনের মানববাহী চাঁদ প্রদক্ষিণ অভিযান।
- উৎক্ষেপণের তারিখ ও স্থান: ১ এপ্রিল, ২০২৬ তারিখে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।
- চার নভোচারী: রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। একটি চান্দ্র অভিযানে এটিই প্রথমবারের মতো একজন নারী, একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং একজন অ-মার্কিন নাগরিক অংশ নেন।
- রকেট: Space Launch System (SLS) Block 1.
- মহাকাশযান: Orion spacecraft (নাম: Integrity).
- মিশনের ধরন: Crewed Lunar Flyby (চাঁদের চারপাশে উড়ে যাওয়া, অবতরণ নয়)।
- মোট সময়কাল: ৯ দিন ১ ঘণ্টা ৩২ মিনিট।
- স্প্ল্যাশডাউন: ১০ এপ্রিল, ২০২৬ (প্রশান্ত মহাসাগর, সান ডিয়েগো উপকূল)।
- মোট দূরত্ব প্রায়: ৬৯৪,০০০ মাইল (১১,১৭,০০০ কিমি)।
- সর্বোচ্চ দূরত্ব: ২৫২,৭৫৬ মাইল পৃথিবী থেকে (অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙেছে)।
• এই মিশনের মূল লক্ষ্য হলো ২০২৮ সালে নির্ধারিত ‘আর্টেমিস ৪’ (চাঁদে মানুষের অবতরণ মিশন) এর আগে স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযানের সক্ষমতা যাচাই করা।
উল্লেখ্য,
- আর্টেমিস-২ মিশন শেষে ১০ এপ্রিল, ২০২৬ তারিখে ওরিয়ন মহাকাশযানটি নিরাপদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এটি একটি সফল 'স্প্ল্যাশডাউন' (splashdown) ছিল। চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরে আসেন।
উৎস: NASA ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন