মূল বিষয়বস্তুতে যান

বাংলা ভাষার কালক্রম কয়টি স্তরে বিভক্ত?

সঠিক উত্তর

তিনটি

সঠিক উত্তর: তিনটি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাংলা ভাষার কালক্রম:
প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে বাংলা ভাষার কালক্রম তিনটি স্তরে বিভক্ত। বাংলা ভাষার কালক্রম ও নিদর্শন নিম্নরূপ:

• প্রাচীন বাংলা: ১০ম থেকে ১৩৫০ শতক।
নিদর্শন:
- চর্যাপদ বা বৌদ্ধগান ও দোহা।

• মধ্যযুগ: ১৩৫০ থেকে ১৮ শতক।
• আদি-মধ্যযুগের বাংলা: ১৩৫০ থেকে ১৫ শতক।
নিদর্শন:
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বড়ু চণ্ডীদাস, ১৪ শতক।
- ‘শ্রীকৃষ্ণবিজয়’ মালাধর বসু, ১৫ শতক।
- ‘রামায়ণ’ কৃত্তিবাস, ১৫ শতক।
- ‘মনসাবিজয়’ বিপ্রদাস পিপিলাই, ১৫ শতক।
- ‘চণ্ডীমঙ্গল’ মানিক দত্ত, ১৫ শতক।
- ‘ইউসুফ জোলেখা’ শাহ মুহম্মদ সগীর, আনুমানিক ১৫ শতক।
- ‘পদ্মাপুরাণ (মনসামঙ্গল)’ বিজয়গুপ্ত, ১৫ শতক।

• অন্ত্য-মধ্যযুগের বাংলা: ১৬ শতক থেকে ১৮ শতক।
নিদর্শন:
- ‘চণ্ডীমঙ্গল’ মুকুন্দরাম চক্রবর্তী, ১৬ শতক।
- ‘লাইলী মজনু’ দৌলত উজির বাহরাম খান, ১৬ শতক।
- ‘পদ্মাবতী’ আলাওল, ১৭ শতক।
- ‘সতীময়না ও লোরচন্দ্রাণী’ দৌলত কাজী, ১৭ শতক।
- ‘মহাভারত’ কাশীরাম দাস, ১৭ শতক।
- ‘অন্নদামঙ্গল’ ভারতচন্দ্র, ১৮ শতক।

• আধুনিক যুগের বাংলা: ১৯ শতক থেকে বর্তমান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তিনটি সঠিক
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল