মেধাবী
Toggle menu

নিচের কোনটি প্রাইমারি কোষ নয়?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[প্রশ্নটি হওয়া উচিত ছিল 'কোনটি প্রাইমারি কোষ', লাইভ পরীক্ষার প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

তড়িৎ রাসায়নিক কোষ:

- স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে তড়িৎ রাসায়নিক কোষকে দুই শ্রেণিতে ভাগ করা যায়।

• প্রাথমিক কোষ বা প্রাইমারি কোষ:
- যে তড়িৎ রাসায়নিক কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি তড়িৎ উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাথমিক কোষ বলে।
- লেকল্যান্স কোষ, ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষ বা ড্রাই সেল ইত্যাদি হলো প্রাথমিক কোষ।

• সেকেন্ডারি কোষ বা সঞ্চয়ী কোষ:
- যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরে থেকে বিদ্যুত প্রবাহিত করে বিদ্যুত শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে সেকেন্ডারি কোষ বলে।
- লেড এসিড স্টোরেজ কোষ, নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ, লেড সঞ্চয়ী কোষ ইত্যাদি হলো সেকেন্ডারি কোষ।

তথ্যসূত্র - উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

লেড সঞ্চয়ী কোষ
ড্যানিয়েল কোষ
নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ
লেড এসিড স্টোরেজ কোষ

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড