মূল বিষয়বস্তুতে যান

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের কততম প্রধান বিচারপতি?

সঠিক উত্তর

২৬তম

সঠিক উত্তর: ২৬তম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

- প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।
- তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
- ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
- ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন।
- প্রধান বিচারপতির শপথ রাষ্ট্রপতি পাঠ করান।
- অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন।
- সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেতে হলে কমপক্ষে ১০ বছর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করার অথবা বিচার বিভাগীয় পদে অন্তত ১০ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হয়।
- সংবিধান প্রণয়নের সময় বিচারপতিদের অবসরের বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করে বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর নির্ধারণ করা হয়।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

উৎস:
i) সংবিধান।
ii) The Daily Star বাংলা.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২৪তম
  2. ২৫তম
  3. ২৬তম সঠিক
  4. ২৭তম

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল