কুর্দি হলো মধ্যপ্রাচ্যের একটি জাতিগোষ্ঠী। এরা জনসংখ্যায় প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই। এরা তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া ও আর্মেনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। (সূত্র: ব্রিটানিকা ডটকম)