সেদনায়া কারাগার: - সিরিয়ার রাজধানী দামেস্কে ‘মানব কসাইখানা’ নামে পরিচিত সেদনায়া কারাগারের অবস্থান। - বাশার আল-আসাদের কারাগারগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো—তাদমর ও সেদনায়া। - তাদমর কারাগারটি পালমিরার মরুভূমিতে এবং সেদনায়া কারাগার দামেস্কের উপকণ্ঠে অবস্থিত। - মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৭ সালে সেদনায়া কারাগারকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যা দেয়। - বাশার আল-আসাদ সরকারের নৃশংসতার সাক্ষী হয়ে আছে এই কারাগার। - এখানে হাজারো সিরীয় নাগরিককে বন্দী করে রেখেছিল বাশার আল-আসাদ সরকার। - ২০২৪ সালের ৮ ডিসেম্বর, বিদ্রোহী বাহিনী দামেস্কে অগ্রসর হওয়ার সময় কারাগারটি দখল করে এবং বন্দিদের মুক্তি দেওয়া হয়।