তারিখ লেখায় কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিকল্পচিহ্ন (/)
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিকল্পচিহ্ন (/)
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• তারিখ প্রকাশে সাধারণত বিকল্পচিহ্ন ব্যবহৃত হয়।
-----------
• বিকল্পচিহ্ন (/)
- বিকল্পচিহ্ন (/) ব্যবহার করে বোঝানো হয়— দুই বা ততোধিক শব্দ বা বাক্যের মধ্যে যেকোনো একটি হতে পারে।
- অর্থাৎ, এই চিহ্নের অর্থ ‘অথবা’।
- বাংলা লেখায় এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
১। বিকল্প বোঝাতে:
দুই বা একাধিক শব্দের মধ্যে যেকোনো একটি বোঝাতে বিকল্পচিহ্ন ব্যবহৃত হয়।
যেমন—
ঘরের মধ্যে বেশি লোক নেই তো— বড়োজোর আট/দশ জন হবে।
আমার ভারতভ্রমণের উদ্দেশ্য লেখাপড়া করা/তীর্থদর্শন/ব্যবসায়িক কাজ।
২। তারিখ বা ভগ্নাংশ প্রকাশে:
তারিখ ও ভগ্নাংশ লেখার ক্ষেত্রেও বিকল্পচিহ্ন ব্যবহৃত হয়।
যেমন— ০৩/০২/২০০১, ১/৮।
৩। বাড়ির নম্বর নির্দেশে:
বাড়ির নম্বর বা ঠিকানায়ও এ চিহ্ন ব্যবহৃত হয়।
যেমন— ৩৮/২ক, বাংলাবাজার, ঢাকা।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন