মূল বিষয়বস্তুতে যান

কোনটি জেনেটিক ডিসঅর্ডার নয়?

সঠিক উত্তর

হ্যানসেনস্‌ ডিজিজ

সঠিক উত্তর: হ্যানসেনস্‌ ডিজিজ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জেনেটিক ডিসঅর্ডার:
- বংশগতির অনিয়মের কারণে মানবদেহে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। বংশগতির এ অনিয়মকে বলা হয় জেনেটিক ডিসঅর্ডার। এটি এক প্রকার অস্বাভাবিকতা।
- এর ফলে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়।
যেমন- বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, ডাউন সিন্ড্রোম, পাটাও সিন্ড্রোম, এডওয়ার্ড সিন্ড্রোম, ক্লাইনফেল্টার ও ডাবল ওয়াই সিন্ড্রোম, ট্রিপলো-X সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, হানটিংটনস সিন্ড্রোম, সিকিল সেল (রক্তশূন্যতা) ইত্যাদি।

- এছাড়া, হ্যানসেনস্‌ ডিজিজ হলো লেপ্রসি বা কুষ্ঠ রোগ।
- হ্যানসেনস্‌ ডিজিজ কোনো জেনেটিক ডিসঅর্ডার নয়
- শত সহস্র বছর ধরে এ রোগকে কেন্দ্র করে নানাবিধ অলীক ধারণা ও কুসংস্কার চলে আসছে, কোথাও এটাকে মনে করা হয়েছে বিধাতার অভিশাপ, কোথাও বা পাপাচারের ফসল।
- ১৮৭৩ সালে নরওয়ের বিজ্ঞানী গেরহার্ড হ্যানসেন প্রমাণ করেন, কুষ্ঠ আসলে একটি জীবাণুঘটিত রোগ, যা একটি ধীরলয়ে বংশ বিস্তার করা ব্যাকটেরিয়ার কারণে ঘটে।
- এই ব্যাকটেরিয়াটি Mycobacterium leprae নামে পরিচিত।
- সেই থেকে এ রোগটি হ্যানসেনস্‌ ডিজিজ নামেও পরিচিতি লাভ করে।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দি ডেইলি স্টার বাংলা, ৯ ফেব্রুয়ারি, ২০২১। [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ডাউন সিন্ড্রোম
  2. থ্যালাসেমিয়া
  3. হ্যানসেনস্‌ ডিজিজ সঠিক
  4. বর্ণান্ধতা

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল