জসীম উদ্দীন পল্লিগীতি সংগ্রাহক পদে নিযুক্তি লাভ করেন কার আনুকূল্যে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: দীনেশচন্দ্র সেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জসীম উদ্দীন:
- জসীম উদ্দীন (১৯০৩-১৯৭৬) বাংলাদেশের প্রখ্যাত পল্লিকবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা
- তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাকে পল্লিকবি উপাধিতে সম্মানিত করা হয়েছে।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতা মিলন গান ১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
- জসীম উদ্দীন পল্লিগীতি সংগ্রাহক পদে নিযুক্তি লাভ করেন দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে।
- ১৯৬৯ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
• তাঁর বিখ্যাত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশি,
- হাসু,
- ডালিমকুমার।
• তাঁর আত্মজীবনী- জীবন কথা।
• তাঁর কবিতার সংকলন: সুচয়নী
• তাঁর গানের সংকলন:
- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান।
• জসীম উদ্দীনের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনীগুলোর মধ্যে রয়েছে:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশে, এবং
- যে দেশে মানুষ বড়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন