মূল বিষয়বস্তুতে যান

রাধা–কৃষ্ণের প্রেমকাহিনিতে ‘দূত’ হিসেবে পরিচিত চরিত্র-

সঠিক উত্তর

বড়াই

সঠিক উত্তর: বড়াই

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রাধা–কৃষ্ণের প্রেমকাহিনিতে ‘দূত’ হিসেবে পরিচিত চরিত্র- বড়াই।
-----------------------------------------
• রাধা–কৃষ্ণের প্রেমকাহিনি:
- মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কাব্য হলো শ্রীকৃষ্ণকীর্তন।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস।
- এই কাব্যটি মোট ১৩টি খণ্ডে বিভক্ত।
- এর প্রধান চরিত্র তিনটি—রাধা, কৃষ্ণ ও বড়াই।
- রাধা–কৃষ্ণের প্রেমকাহিনিতে ‘দূত’ বা মিলনের মধ্যস্থতাকারী হিসেবে যে চরিত্রটি বিশেষভাবে পরিচিত, তিনি হলেন বড়াই।

- বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়াই রাধা ও কৃষ্ণের মধ্যে প্রেমের বার্তা আদান–প্রদান করতেন।
- এবং রাধাকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দূতীর ভূমিকা পালন করেন।
- তিনি রাধার বয়োজ্যেষ্ঠা সঙ্গী ও অভিভাবকসুলভ ব্যক্তি ছিলেন।
- তিনি কেবল প্রেমের মধ্যস্থতাই নন, বরং রাধা–কৃষ্ণের সম্পর্কের জটিল দিকগুলোও বিচক্ষণতার সঙ্গে সামাল দেন।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিভিন্ন খণ্ডে—যেমন তাম্বূলখণ্ড ও নৌকাখণ্ড—বড়াই চরিত্রটি রাধা ও কৃষ্ণের মিলনের যোগসূত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অন্যদিকে,
• রাধা–কৃষ্ণের প্রেমকাহিনিতে ললিতা ও বিশাখা শ্রীমতী রাধারানীর প্রধান দুই সখী এবং পৌরাণিক মতে অষ্টসখীর অন্তর্ভুক্ত।
- ললিতা ছিলেন সখীদের নেত্রী ও রাধার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রাচীনতম সঙ্গিনী।

• বিশাখা রাধা–কৃষ্ণের লীলা ও প্রেমানন্দের আয়োজনকারী এক নিবেদিতপ্রাণ সখী হিসেবে পরিচিত।

• চন্দ্রাবলি ছিল রাধার পিসতুতো বোন এবং কৃষ্ণের প্রতি অনুরাগী আরেক গুরুত্বপূর্ণ গোপী।

উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নারায়ণ
  2. ঈশ্বরী পাটনী
  3. বড়াই সঠিক
  4. রামচন্দ্র

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল