মেধাবী
Toggle menu

প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন রূপে?

সঠিক উত্তর
গ্লাইকোজেন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• শর্করা বা কার্বোহাইড্রেট (Carbohydrate):
- শর্করাজাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি যোগায়।
- শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।
- উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজে শর্করা বিভিন্নরূপে জমা থাকে।
- উদ্ভিদের শর্করা শ্বেতসার বা স্টার্চ রূপে জমা থাকে।
- প্রাণীদেহে বিশেষকরে যকৃতে শর্করা গ্লাইকোজেন হিসেবে জমা হয়।
- ফলের রসের গ্লুকোজ, দুধের ল্যাকটোজ, গম, আলু, চাল ইত্যাদি শর্করাজাতীয় খাদ্যের বিভিন্ন রূপ।
- প্রধানত চাল, গম, আলু থেকে আমরা শ্বেতসার পাই।
- কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না।
- এজন্য আমরা চাল, আটা, আলু ইত্যাদি রান্না করে খাই।
- খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়।
- দ্বি-শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয়।
- মানব পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহ শুধু সরল শর্করা শোষণ করতে পারে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

গ্যালাকটোজ
গ্লুকোজ
গ্লুটামিন
গ্লাইকোজেন সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড