মূল বিষয়বস্তুতে যান

জহির রায়হানের সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র-

সঠিক উত্তর

সঙ্গম

সঠিক উত্তর: সঙ্গম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জহির রায়হান
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- তিনি ১৯৩৫ সালে তৎকালীন নোয়াখালী জেলায় (বর্তমান ফেনি) জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
- ১৯৭২ সালের ৩০ জানুয়ারি তাঁর বড় ভাই বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারকে ঢাকার মিরপুরে খুঁজতে গিয়ে তিনি আর কখনোই ফিরে আসেননি।

♦♦ চলচ্চিত্রে অবদান
- ১৯৬১ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র 'কখনো আসে নি' মুক্তি পায়।
- জহির রায়হানের সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর প্রথম সিনেমাস্কোপ ছবি 'বাহানা'।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে।
- তিনি 'জীবন থেকে নেয়া' ছবিতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জনগণকে উদ্বুদ্ধ করেন।

- 'স্টপ জেনোসাইড' বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র।
- ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙ্গালীদের দুঃখ-দুর্দশা, হানাদার পাকিস্তানি সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল।

♦ চলচ্চিত্র
- কখনো আসে নি,
- কাচের দেয়াল,
- সঙ্গম,
- সুয়োরাণী-দুয়োরাণী,
- একুশে ফেব্রুয়ারি,
- জীবন থেকে নেয়া,
- টাকা আনা পাই।

♦ তথ্যচিত্র
- স্টপ জেনোসাইড,
- বার্থ অব আ নেশন / এ স্টেট ইজ বর্ন,
- চিলড্রেন অব বাংলাদেশ,
- সারেন্ডার।

♦♦ সাহিত্যে অবদান
- ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ ‘সূর্যগ্রহণ’ প্রকাশিত হয়।
- তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- তিনি ১৯৬৪ সালে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।

♦ উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস:
১. সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩. বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কখনো আসে নি
  2. সঙ্গম সঠিক
  3. কাঁচের দেয়াল
  4. জীবন থেকে নেয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল