মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট কোথায় অবস্থিত?

সঠিক উত্তর

রাতারগুল, সিলেট

সঠিক উত্তর: রাতারগুল, সিলেট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রাতারগুল জলাবন (Ratargul Swamp Forest):
• রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন (Swamp Forest) ও বন্যপ্রাণী অভয়ারণ্য।
• এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত।
• বনটির মোট আয়তন ৩,৩২৫.৬১ একর।
• এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
• সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন রয়েছে মাত্র ২২টি।
• ভারতীয় উপমহাদেশে স্বাদুপানির জলাবন রয়েছে দুটি। একটি শ্রীলঙ্কায় এবং অন্যটি বাংলাদেশের রাতারগুলে অবস্থিত।
• রাতারগুলের তুলনা বিশ্বের বৃহত্তম জলাবন আমাজনের সঙ্গে করা হয়।
• আমাজনের মতো এখানকার গাছও বছরে প্রায় ৪ থেকে ৭ মাস পানির নিচে নিমজ্জিত থাকে।
• রাতারগুল মূলত একটি প্রাকৃতিক বন।
• পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তা প্রভৃতি জলসহিষ্ণু গাছ রোপণ করেছে।
• এ বনে হিজল, করচ, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম ও বটগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
• রাতারগুলে সাপের আবাস অনেক বেশি।
• এ বনে বানর, গুঁইসাপ, সাদা বক, কানা বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল ও বাজপাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী ও পাখির বসবাস রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লাউয়াছড়া, মৌলভীবাজার
  2. নিঝুম দ্বীপ, নোয়াখালী
  3. ভাওয়ালের গড়, গাজীপুর
  4. রাতারগুল, সিলেট সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল