মূল বিষয়বস্তুতে যান

উদ্ধরণ চিহ্নের আগে খণ্ডবাক্যের শেষে সাধারণত কোন চিহ্ন বসে?

সঠিক উত্তর

কমা

সঠিক উত্তর: কমা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

উদ্ধরণ চিহ্নের আগে খণ্ডবাক্যের শেষে সাধারণত 'কমা' বসে।
--------
• কমা:
- কমা ( , ) ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম আছে:

• বাক্য পাঠকালে অর্থ স্পষ্ট করার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয়, সেখানে কমা বসানো হয়।
- যেমন—সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।

• আবার পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরে কমা ব্যবহৃত হয়,
- যেমন—সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প।

• সম্বোধনের ক্ষেত্রে সম্বোধনসূচক শব্দের পরে কমা বসে,
- যেমন—রশিদ, এদিকে এসো।

• জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের শেষে কমা ব্যবহার করা হয়,
- যেমন—কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত।

• এছাড়া উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কমা বসে,
- যেমন—সাহেব বললেন, “ছুটি পাবেন না।”

• তারিখ লেখার সময় বার ও মাসের পরে কমা বসানো হয়,
- যেমন—১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন।

• বাড়ি বা রাস্তার নম্বরের পরেও কমা ব্যবহৃত হয়,
- যেমন—৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।

• আবার নামের পরে ডিগ্রিসূচক পরিচয় যুক্ত থাকলে প্রতিটি পরিচয়ের পরে কমা বসে,
- যেমন—ড. মুহম্মদ এনামুল হক, এম.এ., পি-এইচ.ডি।
-------
অন্যদিকে,

• সেমিকোলন (;)
- কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে।
- যথা- সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?

• বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!)
- হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এ সম্বোধন পদের পরে (!) চিহ্নটি বসে।
- যেমন- আহা! কী চমৎকার দৃশ্য।

• কোলন (:)
- একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়।
- যেমন-সভায় সাব্যস্ত হলো : একমাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কমা সঠিক
  2. সেমিকোলন
  3. বিস্ময়সূচক চিহ্ন
  4. কোলন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল