মূল বিষয়বস্তুতে যান

কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে?

সঠিক উত্তর

পার্শ্বীয় রেখা

সঠিক উত্তর: পার্শ্বীয় রেখা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে পার্শ্বীয় রেখা

রুই মাছের অভিযোজন (Adaptation of Rohufish)---
রুই মাছ মুখ্য জলজ প্রাণী । জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজনগুলি দেখা যায় । 

[1] দেহাকৃতি [Body contour]:- রুই মাছের দেহ বেম বা মাকুর মতো । দেহ দু'পাশ থেকে চ্যাপ্টা এবং দেহ থেকে কোনো প্রবর্ধক বেরিয়ে থাকে না । জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের গঠন এই রকম হয়েছে ।

[২] দেহাবরণ [Body covering]:- রুই মাছে সারাদেহ সাইক্লয়েড আঁশ দিয়ে ঢাকা থাকে । আঁশের পিচ্ছিল আবরণ রুই মাছকে আত্মরক্ষার করতে এবং চলনের সময় ঘর্ষণজনিত বাধা দূর করতে সাহায্য করে ।

[3] পাখনা [Fins]:- পাখনা হল রুই মাছের প্রধান গমন অঙ্গ । রুই মাছের দেহে রশ্মিযুক্ত জোড়-সংখ্যক বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা এবং বিজোড়-সংখ্যক পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা থাকে । পাখনাগুলি রশ্মিবিশিষ্ট হওয়ায় জলের চাপে ছিঁড়ে যায় না । এইসব পাখনাগুলি রুই মাছের চলন, গমন, দিক পরিবর্তন করতে এবং জলের মধ্যে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।

[4] পার্শ্ব বা স্পর্শেন্দ্রিয় রেখা [Lateral line] :- রুই মাছের দেহের দু'পাশে কানকোর পিছন থেকে লেজ পর্যন্ত বিস্তৃত দুটি পার্শ্ব বা স্পর্শেন্দ্রিয় রেখা থাকে । স্পর্শেন্দ্রিয় রেখা জ্ঞানেন্দ্রিয়ের কাজ করে । এর সাহায্যে মাছ জলের চাপ, তাপ, গভীরতা, pH -মাত্রা বুঝতে পারে, জলের স্রোতের দিক নির্ণয় করতে পারে, শব্দ গ্রহন করতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে পারে ।

[5] বায়ুথলি বা পটকা [Air-bladder]:- রুই এবং অন্যান্য অস্থিবিশিষ্ট মাছদের উদরগহ্বরে মেরুদন্ডের নীচে অবস্থিত একটি বায়ুথলি বা পটকা থাকে । পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে যথাক্রমে মাছকে জলের ওপরে ভাসতে বা জলের গভীরে নামতে অথবা জলের যে-কোনো স্থানে স্থিতিশীল থাকতে সাহয্য করে ।

[6] শ্বসন অঙ্গ [Respiratory Organ]:- রুই মাছের শ্বসন অঙ্গ হল ফুলকা [gills] । গলবিলের উভয় দিকে ফুলকা-গহ্বরের মধ্যে মাছের ফুলকা অবস্থিত । রুই মাছের ফুলকা, কানকো [operculum] দিয়ে ঢাকা থাকে । ফুলকাগুলোতে রক্তজালক থাকে । জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন ক্রিয়ায় রক্তজালকের রক্তে প্রবেশ করে এবং একই প্রক্রিয়ায় জালক থেকে কার্বন ডাই-অক্সাইড [CO2] নির্গত হয় ।

[7] হৃৎপিন্ড [Heart]:- মাছেদের হৃৎপিন্ড হল ভেনাস অর্থাৎ হৃৎপিন্ডের মধ্য দিয়ে শুধুমাত্র দূষিত রক্ত প্রবাহিত হয় । এদের হৃৎপিন্ড একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত ।

[8] চোখ [Eye]:- রুই মাছের চোখ দুটি পল্লবহীন এবং গোলাকার । প্রতিটি চোখে একটি করে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, যা জলের ঘর্ষণ থেকে চোখকে রক্ষা করে ।

[9] নাসারন্ধ্র [Nostrils]:- মাছের বহিঃনাসারন্ধ্র আছে, কিন্তু অন্তঃনাসারন্ধ্র থাকে না । নাসারন্ধ্র কেবল ঘ্রাণকার্যে সাহায্য করে ।

[10] মায়োটোম পেশি [Myotome muscles]:- রুই মাছের মেরুদন্ডের দু'পাশে 'V' আকৃতিবিশিষ্ট মায়োটোম পেশি থাকে । এই পেশির সংকোচনের মাধ্যমে রুই মাছ সাঁতার কাটার সময় মেরুদন্ডকে দেহের দু'পাশে আন্দোলিত করতে পারে ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পার্শ্বীয় রেখা সঠিক
  2. কানকো
  3. সাইক্লয়েড আঁইশ
  4. বায়ুথলি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল