মূল বিষয়বস্তুতে যান

আবদুল কাদিরকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল?

সঠিক উত্তর

ছান্দসিক কবি

সঠিক উত্তর: ছান্দসিক কবি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আবদুল কাদিরকে ছান্দসিক কবি বলা হয়।
------------------------------
• আবদুল কাদির:
- আবদুল কাদির একজন কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।
- ১৯২৬ সালে 'মুসলিম সাহিত্য সমাজ' এর নেতৃত্বে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন।
- মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত ‘শিখা' পত্রিকার তিনি প্রকাশক ও লেখক ছিলেন।
- তিনি ১৯৫২ সালে ঢাকায় এসে মাসিক মাহে নও পত্রিকা সম্পাদনা করেন।
- তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন রচনাবলী সংকলন ও সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
- তিনি ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

- তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে -
- কাব্যমালঞ্চ,
- এয়াকুব আলী চৌধুরী রচনাবলী,
- নজরুল রচনাবলী
- কাজী ইমদাদুল হক রচনাবলী,
- আবুল হুসেন রচনাবলী,
- লুৎফর রহমান রচনাবলী,
- রোকেয়া রচনাবলী ইত্যাদি।

- তাঁর প্রকাশিত কবিতা :
- দিলরুবা,
- উত্তর বসন্ত।

- তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ:
- বাংলা কাব্যের ইতিহাস : মুসলিম সাধনার ধারা,
- লোকায়ত সাহিত্য।
------------------------
অন্যদিকে,
- সত্যেন্দ্রনাথ দত্ত “ছন্দের জাদুকর” এবং “ছন্দের রাজা” হিসেবে খ্যাত।
- 'স্বভাব কবি ' বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ছান্দসিক কবি সঠিক
  2. ছন্দের জাদুকর
  3. স্বভাবকবি
  4. ছন্দের রাজা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল