• আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘জার্মান ওয়াচে’ প্রকাশিত,
-
‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০২১’ অনুযায়ী, দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। - জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন এখনই কমানো না গেলে বিশ্ববাসীকে খুব শিগ্গির এর খারাপ পরিণতি ভোগ করতে হবে।
- সেদিক দিয়ে বাংলাদেশের অবস্থা মোটেই সুবিধাজনক নয়।
- বিশ্বব্যাংকের হিসাব মতে, পৃথিবীর মোট গ্রিনহাউজ গ্যাসের মাত্র শূন্য দশমিক ৪০ শতাংশ নিঃসরিত হয় বাংলাদেশে।
- মূলত ভৌগোলিকভাবে এ দেশের অবস্থান, অতিরিক্ত জনসংখ্যা ও সামাজিক সুরক্ষার অপর্যাপ্ততা বাংলাদেশকে আরও ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
- উন্নত দেশগুলো ৮৬ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী।
উৎস:
দৈনিক যুগান্তর।