- উনিশ শতকের মধ্যভাগে স্যার সৈয়দ আহমদ খান উত্তর ভারতের আলীগড় আন্দোলন গড়ে তোলেন। - আলীগড় আন্দোলনের মূলে ছিলো মুসলমানদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং ইংরেজদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মুসলমানদের উন্নয়ন সাধন। - এই লক্ষ্যে সৈয়দ আহমদ খানের প্রচেষ্টায় আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। - তিনি কংগ্রেসের বিরোধিতায় বিভিন্ন সময় তিনটি সংগঠন গড়ে তোলেন। - সৈয়দ আহমদ খান ১৮৯৮ সালে মারা যান। (তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং ব্রিটানিকা)