• ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। • ১৯৫৮ সালের ২০ জুন ময়ুরভাঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের। • তিনি স্বাধীন ভারতে জন্ম নেয়া প্রথম ভারতীয় রাষ্ট্রপতি। • ঝাড়খণ্ডের প্রাদেশিক গভর্নর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। • তার নিকটতম প্রার্থী ছিল যশবন্ত সিনহা।