রক্তের কোন কণিকা জীবাণু ধ্বংস করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শ্বেত রক্তকণিকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: শ্বেত রক্তকণিকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• শ্বেত রক্তকণিকা (White Blood Cell) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে দেহকে রোগমুক্ত রাখে।
• রক্ত:
- রক্ত এক ধরনের তরল যোজক কলা।
- রক্তরস এবং কয়েক ধরনের রক্ত কণিকার সমন্বয়ে রক্ত গঠিত হয়।
- মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল রঙের হয়।
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক লৌহঘটিত প্রোটিন থাকায় রক্তের রং লাল হয়।
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।
• রক্তের কাজ:
- খাদ্য পরিপাকের পর খাদ্যসার রক্তের মাধ্যমে দেহের সব কোষে পৌঁছে যায়।
- হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুস থেকে কোষে পৌঁছে দেয় এবং কার্বন ডাই-অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে।
- রক্ত দেহের তাপমাত্রার সমতা বজায় রাখে।
- হরমোন রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।
- শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- রক্ত বর্জ্য পদার্থ ফুসফুস, মূত্রাশয় ও ত্বকে নিয়ে গিয়ে নিষ্কাশনে সহায়তা করে।
উৎস:
১) বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
২) Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন