ক্যাশ মেমোরি সাধারণত:
সঠিক উত্তর
সঠিক উত্তর: র্যামের চেয়ে দ্রুত
সঠিক উত্তর
সঠিক উত্তর: র্যামের চেয়ে দ্রুত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্যাশ মেমোরি হলো এক ধরনের উচ্চগতির মেমোরি যা সাধারণত প্রসেসরের ভেতরে বা খুব কাছাকাছি অবস্থান করে। এটি মূলত ব্যবহৃত হয় বারবার প্রয়োজনীয় ডেটা বা নির্দেশ দ্রুত প্রসেসরে পৌঁছে দেওয়ার জন্য। ক্যাশ মেমোরি র্যামের তুলনায় অনেক দ্রুত কাজ করে, কারণ এর অ্যাক্সেস টাইম কম এবং প্রসেসরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। যদিও র্যামের ক্ষমতা বেশি, কিন্তু এর গতি তুলনামূলকভাবে ধীর। তাই প্রসেসরের পারফরম্যান্স বাড়াতে ক্যাশ মেমোরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো: ঘ) র্যামের চেয়ে দ্রুত।
ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন