মেধাবী
Toggle menu

সালে কোন শিক্ষা কমিশনের বিরুদ্ধে শিক্ষা আন্দোলন সংঘটিত হয়?

সঠিক উত্তর
শরীফ কমিশন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর পাকিস্তান সরকার তৎকালীন শিক্ষা সচিব ড. এস এম শরীফ এর নেতৃত্ব ১০ সদস্যের শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশন ৮ মাসের মাথায় ২৬ আগস্ট ১৯৫৯ তাদের রিপোর্ট সরকারের নিকট জমা দেয়।
এই কমিশনের রিপোর্টে শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্র সীমিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকায় পূর্ব পাকিস্তানের সাধারণ ছাত্ররা তা প্রত্যাখান করে। তখন দেশের সামরিক শাসন জারি থাকায় রাজনীতি নিষিদ্ধ ছিলো। ফলে ১৯৬২ সালে সামরিক আইন প্রত্যাহার হলে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে।
১৭ সেপ্টেম্বর আহূত হরতালে মোস্তফা, বাবুল ও ওয়াজিউল্লাহ নিহত হলে পূর্ব পাকিস্তানের সর্বত্র এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দালনের ফলে সরকার শরীফ কমিশনের সুপারিশ সমূহ স্থগিত করতে বাধ্য হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং দৈনিক প্রথম আলো)

সকল অপশন

রেফারেন্স মাত্র

মনিরুজ্জামান মিয়া কমিশন
শরীফ কমিশন সঠিক
কাদের কমিশন
কুদরত এ খোদা কমিশন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড