কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ নয় কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাউণ্ডেলের আত্মকাহিনি
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাউণ্ডেলের আত্মকাহিনি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'বাউণ্ডেলের আত্মকাহিনী' কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ নয়। এটি কাজী নজরুলের প্রকাশিত প্রথম গল্প।
কাজী নজরুল ইসলাম:
- তিনি ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
- আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
- তিনি বাংলাদেশের জাতীয় কবি ।
- ২৯ আগস্ট ১৯৭৬ কবি মৃত্যু বরণ করেন।
- কাজী নজরুলের ইসলামের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ - ব্যাথার দান।
• কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ:
• 'ব্যথার দান' গল্পগ্রন্থ:
- এতে মোট ৬টি গল্প আছে।
যথা:
- ব্যথার দান,
- হেনা,
- বাদল-বরিষণে,
- ঘুমের ঘোরে,
- অতৃপ্ত কামনা,
- রাজবন্দীর চিঠি।
• 'রিক্তের বেদন' গল্পগ্রন্থের গল্প:
- বাউণ্ডেলের আত্মকাহিনি,
- রিক্তের বেদন,
- রাক্ষুসী,
- মেহের নেগার,
- দুরন্ত পথিক,
- সালেক,
- স্বামীহারা,
- সাঁজের তারা।
• 'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্প:
- অগ্নিগিরি,
- জিনের বাদশা,
- পদ্ম-গোখরো,
- শিউলিমালা।
উল্লেখ্য,
- কাজী নজরুলের প্রকাশিত প্রথম গল্প- বাউণ্ডেলের আত্মকাহিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন