মূল বিষয়বস্তুতে যান

"অলৌকিক" শব্দটি কোন সমাস?

সঠিক উত্তর

নঞ্‌ তৎপুরুষ সমাস

সঠিক উত্তর: নঞ্‌ তৎপুরুষ সমাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

"অলৌকিক" শব্দটি নঞ্‌ তৎপুরুষ সমাস।
--------------
• নঞ্‌ তৎপুরুষ সমাস:
- না-বাচক অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বপদে বসে যে তৎপুরুষ সমাস গঠন করে তাকে নঞ্‌ তৎপুরুষ সমাস বলা হয়।
- উদাহরণ:
- ন আচার = অনাচার,
- ন কাতর = অকাতর।
- এরূপ: অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল, আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি।

• বিশেষ অর্থে:

- ভিন্নতা - ন লৌকিক = অলৌকিক,
- অভাব - ন বিশ্বাস = অবিশ্বাস,
- অল্পতা - ন কেশা = অকেশা,
- বিরোধ - ন সুর = অসুর,
- অপ্রশস্ত - ন কাল = অকাল,
- মন্দ - ন ঘাট = অঘাট
- এরূপ: অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি।
------------
অন্যদিকে,
• উপপদ তৎপুরুষ সমাস:
- যে পদ পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেটিকে উপপদ বলে।
- কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠন হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।
- উদাহরণ:
- জলে চরে যা = জলচর,
- জল দেয় যে = জলদ,
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
এরূপ: গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা ইত্যাদি।

• অলুক তৎপুরুষ সমাস:
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলা হয়।
- উদাহরণ:
- গায়ে পড়া = গায়েপড়া।
- এরূপ: ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি।

• অলুক বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলা হয়।
- এই সমাসে সমস্ত পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
- উদাহরণ:
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
- গলায় গামছা যার = গলায়গামছা।
এরূপ: হাতে-ছড়ি, কানে-কলম, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নঞ্‌ তৎপুরুষ সমাস সঠিক
  2. উপপদ তৎপুরুষ সমাস
  3. অলুক তৎপুরুষ সমাস
  4. অলুক বহুব্রীহি সমাস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল