প্রস্বেদন - উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জলীয় বাষ্প বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন। - প্রস্বেদন ৩ প্রকার। যথা- পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন ও লেন্টিকুলার প্রস্বেদন। - উদ্ভিদের পরিণত কাণ্ডে সেকেন্ডারি বৃদ্ধির ফলে স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়। এ ছিদ্রকে বলে লেন্টিসেল। - লেন্টিসেলের মধ্য দিয়ে প্রস্বেদনকে বলা হয় লেন্টিকুলার প্রস্বেদন। - তাই লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কান্ডে ঘটে।