'বঙ্গভাষা ও সাহিত্য' নামের বইটির লেখক কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: দীনেশচন্দ্র সেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'বঙ্গভাষা ও সাহিত্য' নামের বইটির লেখক- দীনেশচন্দ্র সেন।
---------
• 'বঙ্গভাষা ও সাহিত্য':
- 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ। বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্যে মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সঙ্গে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয়ের বিবরণ লিপিবদ্ধ আছে এই গ্রন্থে। ইংরেজ-পূর্ব বাংলা সাহিত্যের এমন বিশারদ এবং অনুরাগপূর্ণ ইতিহাস ইতোপূর্বে রচিত হয় নি।
--------------
• দীনেশচন্দ্র সেন:
- দীনেশচন্দ্র সেন ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, লোকসাহিত্যবিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাসকার।
- তিনি ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- কিশোর বয়স থেকেই তিনি সাহিত্য-অনুরাগী ছিলেন।
- ১৮৯০ সালে তাঁর প্রথম গ্রন্থ কুমার ভূপেন্দ্রসিংহ প্রকাশিত হয়।
- কুমিল্লায় অবস্থানকালে তিনি গ্রামাঞ্চল থেকে প্রাচীন পুথি সংগ্রহ করেন।
- ১৮৯৬ সালে তাঁর বিখ্যাত গবেষণাগ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় তাঁকে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করে।
- ১৯১১ সালে তাঁর History of Bengali Language and Literature প্রকাশিত হয়।
- তিনি মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৩–১৯৩২) সংকলন ও সম্পাদনা করে বাংলার লোকসাহিত্যকে বিশ্বে পরিচিত করেন।
- তিনি প্রায় ৬০টি গ্রন্থ রচনা করেন।
- সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য তিনি ১৯২১ সালে ‘রায়বাহাদুর’ উপাধি, একই বছরে ডিলিট ডিগ্রি এবং ১৯৩১ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
- ১৯৩৯ সালের ২০ নভেম্বর কলকাতার বেহালায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ—
- বৃহৎ বঙ্গ,
- ঘরের কথা ও যুগসাহিত্য,
- The Vaisnava Literature of Medieval Bengal,
- Chaitanya and his Companions,
- The Folk Literature of Bengal ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন