লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৪নং ইউনিয়নে চর আলেকজান্ডারের অবস্থান। - ব্রিটিশ শাসনামলে রামগতি এসিল্যান্ড অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ ভদ্রলোক রেভিনিউ কালেকটর পদে কর্মরত ছিলেন। - তার নাম অনুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয় আলেকজান্ডার৷ চর আলেকজান্ডার (Char Alexander) বর্তমানে লক্ষ্মীপুরের অন্যতম একটি পর্যটন এলাকা।
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান: - লক্ষ্মীপুর জেলা : চর গজারিয়া ও চর আলেকজান্ডার। - ভোলা জেলা : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি। - নোয়াখালী জেলা : ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি। - ফেনী জেলা : মুহুরীর চর - রাজশাহী জেলা : নির্মল চর - সুন্দরবন : দুবলার চর, পাটনি চর।