‘অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে’- এর এক কথায় প্রকাশ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অবিমৃষ্যকারী
সঠিক উত্তর
সঠিক উত্তর: অবিমৃষ্যকারী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে’- এর এক কথায় প্রকাশ- অবিমৃষ্যকারী।
-----------------------------------------
• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে – অবিমৃষ্যকারী,
অকালে যাকে জাগরণ করা হয় – অকালবোধন,
অল্প কথা বলে যে – অল্পভাষী / মিতভাষী,
অহংকার নেই যার – নিরহংকার,
আকাশে চরে যে – খেচর,
আপনাকে যে পণ্ডিত মনে করে – পণ্ডিতমন্য,
ইতিহাস জানেন যিনি – ইতিহাসবেত্তা,
ইন্দ্রকে জয় করেছেন যিনি – ইন্দ্রজিৎ,
উপকারের অপকার করে যে – কৃতঘ্ন,
একই গুরুর শিষ্য – সতীর্থ,
কষ্টে অর্জন করা যায় যা – কষ্টার্জিত,
কণ্ঠ পর্যন্ত – আকণ্ঠ,
গভীর রাত্রি – নিশীথ,
চৈত্র মাসের ফসল – চৈতালি,
জানার ইচ্ছা – জিজ্ঞাসা,
জানতে ইচ্ছা করে যে – জিজ্ঞাসু,
জীবিত থেকেও যে মৃত – জীবন্মৃত,
যা পূর্বে দেখা যায়নি – অদৃষ্টপূর্ব,
যা পূর্বে শোনা যায়নি – অশ্রুতপূর্ব
যা দমন করা কষ্টকর – দুর্দমনীয়,
যার সীমা নেই – অসীম,
যার বাসস্থান নেই – অনিকেত,
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না – বনস্পতি,
যে নারী নিজে বর বরণ করে নেয় – স্বয়ংবরা,
যে পুরুষের স্ত্রী মরে গেছে – বিপত্নীক,
যে নারীর স্বামী ও পুত্র নেই – অবীরা।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন