প্রশ্ন: একটি ৫০ মিটার দীর্ঘ মই খাড়া একটি দেয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির উপরের প্রান্তটি মাটি থেকে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করেছে। তাহলে মইয়ের নিচের প্রান্ত থেকে দেয়ালের পাদবিন্দু পর্যন্ত অনুভূমিক দূরত্ব কত?
সমাধান:

মনে করি,
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশে দূরত্ব = x মিটার
সমকোণী ত্রিভুজের সূত্র হতে পাই,
(মইয়ের দৈর্ঘ্য)২ = (দেয়ালের উচ্চতা)২ + (x)২
বা, (৫০)২ = (৪০)২ + x২
বা, ২৫০০ = ১৬০০ + x২
বা, x২ = ২৫০০ - ১৬০০
বা, x২ = ৯০০
বা, x২ = ৩০২
∴ x = ৩০
∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশে দূরত্ব = ৩০ মিটার।