লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মেলভিন জোন্স
সঠিক উত্তর
সঠিক উত্তর: মেলভিন জোন্স
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
লায়ন্স ক্লাব (Lion's Club):
‘লায়ন্স ক্লাব’ - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
এক নজরে লায়ন্স ক্লাবঃ
প্রতিষ্ঠাকাল - ৭ জুন, ১৯১৭ সাল
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - ইলিনয়, যুক্তরাষ্ট্র
স্লোগান/Motto - "We Serve"
⤇ প্রথম বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা ও দ্রুত শিল্পায়নের নেতিবাচক প্রভাবকে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মেলভিন জোন্স নামের এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ী ক্লাবগুলোকে নিয়ে এটি গঠন করেন। বর্তমানে এটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
⤇ ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়। এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।
উৎসঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন