'চলে মুসাফির' ভ্রমণকাহিনিটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীম উদ্দীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীম উদ্দীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• চলে মুসাফির - জসীম উদ্দীন রচিত ভ্রমণকাহিনি।
- এটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
------------------------
• জসীম উদ্দীন:
- জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
-জসীম উদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
-‘পল্লীকবি’ জসীম উদ্দীন বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, লোকসংস্কৃতি ও মানবিক অনুভূতিকে সহজ-সরল ভাষায় চিত্রিত করেছেন।
- তাঁর বিখ্যাত কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ (১৯২৯) এক অনন্ত প্রেমকাহিনি, যেখানে রূপাই ও সাজুর বেদনার গল্প বোনা হয়েছে লোকজ চেতনায়।
- এই কাব্যর জন্যই তাঁকে “পল্লীকবি” উপাধিতে ভূষিত করা হয়।
• জসীম উদ্দীনের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনিগুলোর মধ্যে রয়েছে:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশে, এবং
- যে দেশে মানুষ বড়।
অন্যদিকে,
• সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনি: দেশে-বিদেশে।
• অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণকাহিনি: পথে-প্রবাসে।
• মুহম্মদ আব্দুল হাই-এর ভ্রমণকাহিনি: বিলেতে সাড়ে সাতশ দিন।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন