ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হলো হেনরি লুই ডিরোজিও। উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও বাংলার আধুনিকমনস্ক তরুণদের নিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেন। এ লক্ষ্যে তিনি ১৮২৮ সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তার অনুসারীদের মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র প্রমুখ। ১৮৩১ সালে মাত্র ২৩ বছর বয়সে ডিরোজিও মারা যান। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)