• কম্পিউটার মনিটরকে ভিডিও ডিসপ্লে ইউনিট (Video Display Unit = VDU) বলা হয়। • মনিটর (Monitor): টেলিভিশনের ন্যায় দেখতে কম্পিউটারে একটি যন্ত্র আছে, এটিকে মনিটর বলে। - মনিটরকে ভিডিও ডিসপ্লে ইউনিটও (Video Display Unit = VDU) বলা হয়। - মনিটরের সাহায্যে কম্পিউটারের উপাত্ত ও তথ্য আমরা দেখতে পারি। - গ্রাফ পেপারে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে, মনিটরের পর্দাও তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে। - এই ক্ষুদ্র অংশকে পিক্সেল বলে। - মনিটরের পর্দায় ফসফরাস জাতীয় পদার্থের প্রলেপ দেয়া থাকে এবং উচ্চ ভোল্টেজের দ্বারা পর্দায় ইলেক্ট্রনের প্রতিফলনের ফলে পিক্সেল সমূহ প্রজ্জ্বলিত হয় এবং আমরা বিভিন্ন রকম চিহ্ন, অক্ষর ছবি ইত্যাদি দেখতে পাই। - যে মনিটরের পিক্সেল সংখ্যা যত বেশি সে মনিটরে তত ভাল ছবি পাওয়ার যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।