বিপরীত শব্দ, প্রতিশব্দ ও শব্দজোড় ব্যাকরণের কোন শাখার আলোচ্য বিষয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অর্থতত্ত্ব
সঠিক উত্তর
সঠিক উত্তর: অর্থতত্ত্ব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• অর্থতত্ত্ব:
- অর্থতত্ত্বে শব্দ, পদ ও বাক্যের অর্থ বিশ্লেষণ করা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্ধারা এবং শব্দ বা বাক্যের ব্যঞ্জনামূলক অর্থও অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
-------------
অন্যদিকে,
• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বে মানুষের বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত বিভিন্ন ধ্বনি নিয়ে আলোচনা করা হয়।
- অর্থাৎ, ভাষার ধ্বনি কীভাবে সৃষ্টি, উচ্চারণ ও ব্যবহার করা হয়, তা-ই ধ্বনিতত্ত্বের মূল বিষয়।
• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে ভাষার শব্দের গঠন, বিভিন্ন রূপ ও রূপ পরিবর্তনের উপায় নিয়ে আলোচনা করা হয়।
- প্রত্যয়, বিভক্তি ইত্যাদির মাধ্যমে শব্দের রূপবৈচিত্র্য কীভাবে ঘটে, সেটিও এর অন্তর্ভুক্ত।
• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্যের গঠন, নির্মাণ ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের মধ্যে পদ ও শব্দের অবস্থান, বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, যতিচিহ্ন এবং বাক্যের বিভিন্ন উপাদান সম্পর্কেও এখানে আলোচনা করা হয়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন