অর্থনীতিতে চাহিদা বলতে কী বোঝায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আকাঙ্ক্ষা ও অর্থ প্রদানের সামর্থ্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: আকাঙ্ক্ষা ও অর্থ প্রদানের সামর্থ্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অর্থনীতিতে চাহিদা (Demand) হলো কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা কেনার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের সামর্থ্য ও ইচ্ছা।
অর্থনীতিতে চাহিদা (Demand):
- সাধারণত চাহিদা বলতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্খাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে এটি চাহিদা নয়।
- অর্থনীতিতে চাহিদা হতে হলে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্খার সাথে সাথে ঐ দ্রব্য বা সেবা ক্রয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকলেই তাকে চাহিদা বলা যাবে।
- একটি উদাহরণ এর মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট করা যায়। ধরাযাক, একজন ভিক্ষুক একটি মোটর গাড়ী ক্রয়ের ইচ্ছা পোষণ করল। ভিক্ষুকের এই ইচ্ছা অর্থনীতিতে চাহিদা বলে বিবেচিত হবে না। কারণ মোটর গাড়ী ক্রয় করার সামর্থ্য তার নেই। আবার ধরা যাক একজন ধনী লোক একটি মোটর গাড়ীক্রয়ের ইচ্ছা প্রকাশ করল। কিন্তু, সে কৃপণ অর্থাৎ সে অর্থ খরচ করে মোটর গাড়ী কিনতে চায় না। এক্ষেত্রেও তা চাহিদা হবে না।
- তাই অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এই তিনটি শর্ত হলো-
ক) কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্খা
খ) ঐ দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য
গ) অর্থ ব্যয় করে ঐ দ্রব্য বা সেবা ক্রয় করার ইচ্ছা
তাই বলা যায়, উপরোক্ত তিনটি শর্ত একযোগে কোনো নির্দিষ্ট সময়ে কোন দ্রব্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে পূরণ হলে তাকে চাহিদা বলা হয়।
উৎস: ব্যষ্টিক অর্থনীতি, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন