মেধাবী
Toggle menu

১ম আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে?

সঠিক উত্তর
চীন ও যুক্তরাজ্য

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১ম আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল চীন ও যুক্তরাজ্যের মধ্যে।

আফিম যুদ্ধ:
- আফিমের চোরাচালানকে কেন্দ্র করে চীন ও ব্রিটেনের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তাই আফিম যুদ্ধ নামে পরিচিত।
- চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবৈধ আফিম ব্যবসার কারণে চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ বাধে।
- ১ম যুদ্ধে চীনারা পরাজিত হয় এবং চীন ১৮৪২ সালে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।

নানকিং চুক্তি:
- ব্রিটিশদের হাতে চীনের প্রথম আফিম যুদ্ধের পরাজয়ের পর, দেশটির শাসকগোষ্ঠী ব্রিটিশদের সাথে একটি অপমানজনক 'অসম চুক্তি' স্বাক্ষর করতে বাধ্য হয়।
- এই চুক্তির নাম নানকিং চুক্তি।
- নানকিং চুক্তি প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটায়।
- এই চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হংকংয়ের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল।

উৎস: ব্রিটিনিকা

সকল অপশন

রেফারেন্স মাত্র

চীন ও যুক্তরাজ্য সঠিক
চীন ও রাশিয়া
চীন ও জাপান
চীন ও যুক্তরাষ্ট্র

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড