জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫ জন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫ জন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি। [ব্যাখ্যা আপডেট - এপ্রিল, ২০২৬]
- সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) ।
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে।
• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।
• সাধারণ পরিষদ / United Nations General Assembly বা UNGA:
- জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান আলোচনা, নীতি-নির্ধারণী ও প্রতিনিধিত্বমূলক অঙ্গসংস্থা।
- এটিই একমাত্র পরিষদ যেখানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের সমান প্রতিনিধিত্ব ও ভোটাধিকার রয়েছে।
- জাতিসংঘের সনদের অনুচ্ছেদ-৯ অনুসারে, সাধারণ পরিষদে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত।
- জাতিসংঘের সনদের অনুচ্ছেদ-৯, প্যারাগ্রাফ ২ অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদ প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি থাকতে পারবে।
- তবে ভোটাধিকার শুধুমাত্র একটি — অর্থাৎ একটি রাষ্ট্র একটি ভোটই দিতে পারে, যতজন প্রতিনিধি থাকুক না কেন।
• সাধারণ পরিষদের কার্যাবলি ও ক্ষমতা:
- নিয়মিত অধিবেশন : প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে শুরু হয়।
- বিশেষ অধিবেশন: প্রয়োজনে আহ্বান করা হয়।
- জাতিসংঘের বাজেট অনুমোদন ও সদস্যদের অবদান নির্ধারণ।
- নতুন সদস্য গ্রহণ, সেক্রেটারি-জেনারেল নিয়োগ (নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে), নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ইত্যাদি।
- জাতিসংঘের অন্যান্য অঙ্গসমূহের রিপোর্ট পর্যালোচনা।
তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন