মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যে শব্দদ্বিত্ব দ্বারা সামান্য বোঝানো হয়েছে?

সঠিক উত্তর

আমি আজ জ্বর জ্বর বোধ করছি।

সঠিক উত্তর: আমি আজ জ্বর জ্বর বোধ করছি।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'আমি আজ জ্বর জ্বর বোধ করছি'- এই বাক্যে শব্দদ্বিত্ব দ্বারা সামান্য বোঝানো হয়েছে।
-----------
• দ্বিরুক্ত শব্দ:
- দ্বিরুক্ত শব্দ অর্থাৎ এমন শব্দ যা একবার ব্যবহারে একটি অর্থ প্রকাশ করে, কিন্তু দুইবার পরপর ব্যবহারে সম্প্রসারিত বা ভিন্ন অর্থ প্রকাশ করে।
- উদাহরণ: “আমার জ্বর জ্বর লাগছে” — এখানে জ্বরের ভাব বোঝানো হয়েছে, শারীরিক জ্বর নয়।

- দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথা -
১. শব্দের দ্বিরুক্তি।
২.পদের দ্বিরুক্তি।
৩. অনুকার দ্বিরুক্তি।

• পদের দ্বিরুক্তি:
১. দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ ও বিভক্তি অপরিবর্তিত থাকে।
- উদাহরণ:
- ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে,
- দেশে দেশে ধন্য ধন্য করতে লাগল,
- মনে মনে আমিও এ কথাই ভেবেছি।

২. দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ-বিভক্তি অপরিবর্তিত থাকে।
- উদাহরণ: চোর হাতে নাতে ধরা পড়েছে,
- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।

• পদের দ্বিরুক্তির প্রয়োগ:
- বিশেষ্য শব্দযুগল বিশেষণরূপে ব্যবহার:
১. আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান।
২. সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর বোধ করছি।
৩. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
৪. ক্রিয়া বিশেষণ: ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
৫. অনুরূপ বোঝাতে: তার সঙ্গী সাথী কেউ নেই।
৬. আগ্রহ বোঝাতে: ও দাদা দাদা বলে কাঁদছে

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আমি আজ জ্বর জ্বর বোধ করছি। সঠিক
  2. তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।
  3. ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
  4. রাশি রাশি ধান।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল