প্রথম এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম:- বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নতুন যুগের সূচনা করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
- আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার অংশ হিসেবে ইউসিবি চালু করেছে দেশের প্রথম মাইক্রোসার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম।- ওপেন এপিআই একটি অত্যাধুনিক প্রযুক্তি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল বিশ্বের মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে।
- বিশ্বব্যাপী ষষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এ আধুনিক সংস্করণ চালু করেছে ইউসিবি।
- ইউসিবি ডিজিটাল ব্যাংকিং সেবার রূপান্তরের অংশ হিসেবে ফ্রেক্সকিউব ইউনিভার্সেল ব্যাংকিং সলিউশন এর ১২.২ থেকে সংস্করণ ১৪.৭-এ উত্তরণ সম্পন্ন করেছে।
- ফলে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের মাধ্যমে ব্যাংকটিতে এখন হিসাব খোলা, ঋণপ্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাই আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
- এতে প্রযুক্তিগত স্থিতিশীলতা, সেবার গতিশীলতা ও বহু গ্রাহকের একযোগে সেবা গ্রহণের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[LINK]