তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত ছোটগল্প ‘রসকলি’-এর মূল উপজীব্য কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গ্রামীণ জীবন
সঠিক উত্তর
সঠিক উত্তর: গ্রামীণ জীবন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত ছোটগল্প ‘রসকলি’-এর মূল উপজীব্য- গ্রামীণ জীবন।
------------
• ‘রসকলি’:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘রসকলি’ গল্পটি বীরভূমের গ্রামীণ জীবনের প্রকৃতি, লোকবিশ্বাস ও কুসংস্কারের বাস্তব ছবি তুলে ধরে।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘রসকলি’ ১৩৩৪ বঙ্গাব্দে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- গল্পটির মূল উপজীব্য- রাঢ় বাংলার গ্রামীণ জীবন, সাধারণ মানুষের আবেগ, এবং বৈষ্ণব আখড়ার প্রেক্ষাপটে প্রেম ও ভক্তি।
- এতে বীরভূমের গ্রামীণ সমাজ, গোঁসাইবাবার আখড়া, এবং সাধারণ মানুষের সহজাত জীবনধারা ও সামাজিক নিয়মের বাইরে থাকা জীবনচিত্র উঠে এসেছে।
- ‘রসকলি’-তে প্রধানত তিনটি দিক প্রতিফলিত হয়েছে।
- প্রথমত, লোকজীবন ও সংস্কৃতি।
- দ্বিতীয়ত, প্রেম ও কামনার দ্বন্দ্ব।
- তৃতীয়ত, মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা এবং তাদের জীবনের গভীর সত্যের অন্বেষণ।
- গল্পটি বাস্তববাদী দৃষ্টিতে রচিত, যেখানে লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গ্রামের সহজ-সরল এবং প্রায়শই অবহেলিত মানুষের জীবনকে আঞ্চলিক ভাষায় জীবন্তভাবে তুলে ধরেছেন।
--------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮–১৯৭১) ছিলেন বাংলা কথাসাহিত্যের এক গুরুত্বপূর্ণ লেখক।
- পাশাপাশি তিনি রাজনীতিতেও যুক্ত ছিলেন।
- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের জমিদার পরিবারে এই সাহিত্যিকের জন্ম।
- সাধারণ মানুষের জীবন, যেমন বেদে, পটুয়া, লাঠিয়াল, চৌকিদার, বাগদী, বোষ্টম, ডোম প্রভৃতি সমাজের প্রান্তিক শ্রেণীর বাস্তব জীবনচিত্র তিনি গল্পে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন।
- তাঁর প্রথম গল্প ছিল ‘রসকলি’, যা প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায়।
• তাঁর উল্লেখযোগ্য গল্প:
- ‘রসকলি’,
- ‘বেদেনী’,
- ‘ডাকহরকরা'।
• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি,
- জলসাঘর,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- আরোগ্য নিকেতন—ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন