মূল বিষয়বস্তুতে যান

'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়'- এই বাক্যে 'ছলনে' কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর

করণে ৭মী

সঠিক উত্তর: করণে ৭মী

মেধা যাচাই করুন

সাধারণ জ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন

১০টি র‍্যান্ডম প্রশ্ন তাৎক্ষণিক ফলাফল সম্পূর্ণ ফ্রি
কুইজ শুরু করুন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন -
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ-কলম)।
- 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় সাধনা)।

• 'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়' – 'ছলনে' শব্দের কারক ও বিভক্তি:
বাক্যটির অর্থ: "আশার ছলনে ভুলে আমি কী ফল পেলাম!"
'ছলনে' শব্দটি "আশা"র দ্বারা যে ছলনা করা হয়েছে, সেই মাধ্যম বা প্রেক্ষাপট নির্দেশ করছে। এখানে 'ছলনে' শব্দটি ভোলার উপায় বা মাধ্যম নির্দেশ করছে
"কিসের দ্বারা বা কোন উপায়ে ভুলি?" - আশার ছলনার দ্বারা। অর্থ্যাৎ, এখানে 'ছলনে' করণ কারক নির্দেশ করছে।
আবার, ‘ছলনে’ শব্দের সাথে সপ্তমী বিভক্তি (এ) যুক্ত হয়ে গঠিত।

সুতরাং,
'ছলনে' = করণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অধিকরণে ৭মী
  2. করণে ৭মী সঠিক
  3. কর্মে ৭মী
  4. অপাদানে ৭মী

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল