সেন্সাস বা টেবুলেটিং মেশিন কে আবিষ্কার করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হারম্যান হলিরিথ
সঠিক উত্তর
সঠিক উত্তর: হারম্যান হলিরিথ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন আবিষ্কার করেন ড. হারম্যান হলিরিথ।
• সেন্সাস বা টেবুলেটিং মেশিন (Tabulating Machine):
- ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড. হারম্যান হলিরিখ (Dr. Herman Hollerith) নামের একজন পরিসংখ্যানবিদ সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন।
- তাঁর উদ্ভাবিত যন্ত্রে তিনি পাঞ্চ কার্ড ব্যবহার করে ১৮৯০ সালের শুমারি মাত্র তিন বছরে শেষ করেন। সেন্সাস মেশিন ব্যবহার করে অনেক দিন পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যেত।
- ড. হলিরিথ ১৮৯৬ সালে 'টেবুলেটিং মেশিন কোম্পানি' নাম দিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
- পরবর্তীতে তাঁর কোম্পানি আরো কয়েকটা কোম্পানির সঙ্গে একীভূত হয়ে IBM (International Business Machine) কোম্পানি গঠন করে।
- টেবুলেটিং মেশিন উদ্ভাবিত হওয়ার পর হতেই ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে কম্পিউটার তৈরির যুগ শুরু হয়।
অন্যান্য অপশনসমূহ:
• চার্লস ব্যাবেজ - আধুনিক কম্পিউটারের জনক।
• হাওয়ার্ড আইকেন - মার্ক-১ কম্পিউটারের নির্মাতা, এটি একটি ইলেক্ট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
• অ্যালান টুরিং - তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক বিবেচনা করা হয়।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন