মূল বিষয়বস্তুতে যান

“সত্য কথা না বলে বিপদে পড়েছি।” — বাক্যটির জটিল রূপ কোনটি?

সঠিক উত্তর

যেহেতু আমি সত্য কথা বলিনি, তাই আমি বিপদে পড়েছি।

সঠিক উত্তর: যেহেতু আমি সত্য কথা বলিনি, তাই আমি বিপদে পড়েছি।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

“সত্য কথা না বলে বিপদে পড়েছি।”- এই সরল বাক্যটির জটিল রূপ- যেহেতু আমি সত্য কথা বলিনি, তাই আমি বিপদে পড়েছি।
--------------
• সরল বাক্য:
- সরল বাক্য সেই বাক্য, যার মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে।
- যেমন- সে ভাত খেয়ে কলেজে গেল।
- অনেক সময় সরল বাক্যে ক্রিয়া উপস্থিত না থেকেও অর্থ প্রকাশ সম্ভব।
- যেমন- আমরা চার বন্ধু।
- এছাড়া, একাধিক ক্রিয়া থাকলেও বাক্যটি সরল থাকতে পারে।
- যেমন- সে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পার্কে গেল।
- মূলত, সরল বাক্যে একটি প্রধান ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া থাকলেই এটি সরল বাক্য হিসেবে গণ্য হয়।

জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলা হয়।
- এসব খণ্ডবাক্য সাধারণত সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে।
- যেমন— যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি সাপেক্ষ যোজক ব্যবহার করে প্রধান ও আশ্রিত খণ্ডবাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।

• সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর:
- “সত্য কথা না বলে বিপদে পড়েছি।”- বাক্যটির জটিল রূপ- যেহেতু আমি সত্য কথা বলিনি, তাই আমি বিপদে পড়েছি।

- ব্যাখ্যা:
- সরল বাক্য “সত্য কথা না বলে বিপদে পড়েছি।”-কে জটিল বাক্যে রূপান্তর করার সময় মৌলিক অর্থ অপরিবর্তিত রাখতে হয়।

সূত্র অনুযায়ী:
• সাপেক্ষ সর্বনাম ব্যবহার:
- সরল বাক্যের “সত্য কথা না বলে” অংশটিকে কারণসূচক অর্থে জটিল বাক্যে রূপান্তর করতে “যেহেতু” ব্যবহার করা হয়েছে → “যেহেতু সত্য কথা বলিনি”।

• খণ্ডবাক্য নির্ধারণ:
- আশ্রিত খণ্ডবাক্য: যেহেতু আমি সত্য কথা বলিনি,
- প্রধান খণ্ডবাক্য: তাই আমি বিপদে পড়েছি।

• কমা ব্যবহার:
- আশ্রিত খণ্ডবাক্যের শেষে কমা (,) বসিয়ে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে যুক্ত করা হয়েছে।

- ফলত, “যেহেতু আমি সত্য কথা বলিনি, তাই আমি বিপদে পড়েছি।” বাক্যটি একটি জটিল বাক্য, যেখানে একটি আশ্রিত খণ্ডবাক্য ও একটি প্রধান খণ্ডবাক্য রয়েছে এবং মূল বাক্যের কারণসূচক অর্থ অক্ষুণ্ণ রাখা হয়েছে।
--------
অন্যদিকে,
- যখন আমি সত্য কথা বলিনি, তখন আমি বিপদে পড়েছি:
- এটি গঠনের দিক থেকে জটিল বাক্য হলেও এখানে সময়ের ওপর জোর দেওয়া হয়েছে।
- কিন্তু মূল বাক্যে সত্য কথা না বলাটা ছিল বিপদে পড়ার 'কারণ', সময় নয়।

- আবার যদিও...তবুও' ব্যবহার করা হয় বিপরীত কোনো পরিস্থিতির ক্ষেত্রে।
- সত্য কথা না বললে বিপদে পড়া একটি স্বাভাবিক বা যৌক্তিক ফলাফল;
- কোনো অস্বাভাবিক বা বিপরীত ঘটনা নয়।
- তাই এখানে বৈপরীত্যমূলক অব্যয় জোড়টি ভুল।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আমি সত্য কথা না বলায় বিপদে পড়েছি।
  2. যখন আমি সত্য কথা বলিনি, তখন আমি বিপদে পড়েছি।
  3. যদিও আমি সত্য কথা বলিনি, তবুও আমি বিপদে পড়েছি।
  4. যেহেতু আমি সত্য কথা বলিনি, তাই আমি বিপদে পড়েছি। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল