কষ্ট না করলে কেষ্ট মেলে না।- এটি কোন ধরনের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কার্যকারণমূলক বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: কার্যকারণমূলক বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কষ্ট না করলে কেষ্ট মেলে না।- এটি কার্যকারণমূলক বাক্য।
----------------
• কার্যকারণমূলক বাক্য:
- যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীন এমন বোঝায়, তাহলে তাকে কার্যকারণমূলক বাক্য বলে।
- এই ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক, শর্তসাপেক্ষ বাক্য।
- যেমন:
- কষ্ট না করলে কেষ্ট মেলে না। (নীতি);
- মন দিয়ে না পড়লে পাস করা যায় না। (নিয়ম)।
---------------
উল্লেখ্য,
- বাগভঙ্গি বা অর্থ অনুসারে বাংলা ব্যাকরণে বাক্য সাধারণত ৭ প্রকার।
- নির্দেশক/বিবৃতিমূলক বাক্য (বিবৃতিবাচক বাক্যকে, ক. অস্তিবাচক ও খ. নেতিবাচক—এই দু’ভাগে ভাগ করা হয়েছে)।
- প্রশ্নবোধক বাক্য।
- অনুজ্ঞাসূচক/আদেশবাচক বাক্য।
- ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য।
- বিস্ময়সূচক বাক্য।
- কার্যকারণমূলক বাক্য।
- সন্দেহদ্যোতক বাক্য।
-----------------
অন্যদিকে,
• অনুজ্ঞাবাচক বা আদেশসূচক বাক্য:
- যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। একে আজ্ঞাসূচক, আজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক বাক্যও বলা হয়।
- যেমন:
- আদেশ : কাছে এসো।
- উপদেশ : সদা সত্য কথা বলবে।
- অনুরোধ : দয়া করে আমার কাজটা করে দেবেন।
- নিষেধ : ‘ছেলেরা, ওইখানে যেও না; ওখানে ভূত।’
- প্রস্তাব : চলো, নাটক দেখে আসি।
• সন্দেহদ্যোতক বাক্য:
- নির্দেশাত্মক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সন্দেহ, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি ভাব থাকলে, তাকে বলা হয় সন্দেহদ্যোতক বাক্য।
- এ ধরনের বাক্যে হয়ত, বুঝি, সম্ভবত, বোধ হয়, নাকি, নিশ্চয় প্রভৃতি সন্দেহসূচক ক্রিয়া-বিশেষণ ব্যবহৃত হয়।
- যেমন:
- বোধ হয়, ছেলেটা চাকরি পেয়ে যাবে।
- হয়তো আসতে পারি, নয়ত নয়, কথা দিচ্ছি নে।
- সম্ভবত আগামী মাসে পরীক্ষার ফল বেরোবে।
• অস্তিবাচক বা হ্যাঁ-বাচক বাক্য:
- যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ-সূচক অর্থ প্রকাশ পায়, তাকে অস্তিবাচক বাক্য বলে।
- যেমন:
- ‘ছেলেটি চুপ করিয়া রহিল।’
- ‘আমার বুকের ভেতরটা হু হু না করিয়া পারিল না।’
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন