মূল বিষয়বস্তুতে যান

জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক ছিলেন?

সঠিক উত্তর

যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: যুক্তরাষ্ট্র

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

লুই আই কান:
- লুই আই কান ১৯০১ সালে তৎকালীন রাশিয়ার (বর্তমান এস্তোনিয়া) এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন।
- তবে তিনি যখন শিশু (মাত্র ৫ বছর বয়স), তখন তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে অভিবাসিত হয়।
- তিনি ১৯২৪ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে ডিগ্রি নেন এবং আজীবন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবেই কাজ করেছেন।
- লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

• বাংলাদেশ জাতীয় সংসদ ভবন:

- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত।
- ভবনটি পৃথক নয়টি ব্লকে বিভক্ত একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স।
- প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬২ সালে মূল নকশা প্রস্তুত করা হয়।
- ১৯৬৪ সালে নির্মাণ কাজ শুরু হয়।
- ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে ভবনের নির্মাণ কাজ শেষ হয়।

উল্লেখ্য,
- জাতীয় সংসদ ভবনের আয়তন: ২১৫ একর।
- উদ্বোধন করেন: তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার।

উৎস: বাংলাপিডিয়া, ঢাকা জেলা ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র সঠিক
  4. যুক্তরাজ্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল