বিশ্বের প্রাচীনতম রেস্তোরা: - বিশ্বের প্রাচীনতম রেস্তোরা স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত। - গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, এটিই বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ। - প্রাচীন রেস্তোরাঁটির পুরনো সব মেন্যু এখনও চালু রয়েছে। - স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত প্লাসা মাইয়র স্কয়ার প্রায় ৪০০ বছরের পুরনো। - চারদিকে রেস্তোরাঁ, ক্যাফে ও সুভেনিরের দোকান। - ফরাসি জিন বোতিন ও তার স্ত্রী ১৭২৫ সালে এ রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন। - প্রথমে এটি ছিল সরাইখানা। - যার নাম ছিল 'কাসা বোতিন'। - কিছুদিন পর তার ভাইপো রেস্তোরাঁর মালিক হন। - নাম দেন 'সোব্রিনো দে বোতিন'।