মূল বিষয়বস্তুতে যান

গ্রন্থাকারে প্রকাশের পূর্বে 'অবরোধবাসিনী'র রচনাগুলো কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?

সঠিক উত্তর

মোহাম্মদী

সঠিক উত্তর: মোহাম্মদী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অবরোধবাসিনী:
- অবরোধবাসিনী হলো রোকেয়া সাখাওয়াত হোসেন-এর একটি উল্লেখযোগ্য গ্রন্থ।
- এটি ১৯৩১ সালে প্রকাশিত হয়।

- এ গ্রন্থে বাংলা, বিহার, উড়িষ্যা, লক্ষ্ণৌ, লাহোর, পাঞ্জাব, দিল্লি ও আলিগড়ের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পর্দাপ্রথার নামে নারীদের ওপর চলা অবরোধ ও অমানবিকতার ৪৭টি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। লেখিকা এগুলোকে “ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসিকান্না” বলে উল্লেখ করেছেন।

- গ্রন্থটির ছোট ছোট নকশাধর্মী রচনায় অবরুদ্ধ নারীদের দুঃখ, বঞ্চনা ও মর্মান্তিক জীবনচিত্র ফুটে উঠেছে।
- লেখাগুলো প্রথমে ১৯২৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত কলকাতার মোহাম্মদী পত্রিকার মহিলা পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- পরে ১৯৩১ সালে অবরোধবাসিনী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-------------
বেগম রোকেয়া:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং নারীজাগরণ ও নারীর অধিকার আন্দোলনের পথিকৃৎ।
- তিনি ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ছিলেন জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী।
- বাংলা নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি নারীর শিক্ষা ও অধিকার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন।
- এই সমিতি মুসলিম নারীদের মধ্যে সচেতনতা ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- স্বামীর মৃত্যুর পর তিনি নারীশিক্ষা ও সমাজসেবায় নিজেকে নিবেদিত করেন।
- ১৯০৯ সালে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন।
- রোকেয়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ গ্রন্থ রচনা করেছেন।
- বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।

• রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ),
- সুলতানার স্বপ্ন (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ধূমকেতু
  2. সওগাত
  3. বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
  4. মোহাম্মদী সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল