অভিস্রবণ প্রক্রিয়াটি কতক্ষণ পর্যন্ত চলতে থাকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দুটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: দুটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• অভিস্রবণ হলো একটি প্রাকৃতিক সমতাকরণ প্রক্রিয়া, যেখানে বৈষম্যভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক (পানি) বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। এই প্রবাহের মূল চালিকাশক্তি হলো দুই পাশের ঘনত্বের পার্থক্য, তাই উভয় পাশের দ্রবণের ঘনত্ব সমান (Isotonic) হওয়ার সাথে সাথেই অভিস্রবণীয় সাম্য/নেট প্রবাহ বন্ধ হয়।
• অভিস্রবণ:
- যে প্রক্রিয়ায় একটি বৈষম্যভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে হালকা ঘনত্বের দ্রবণ হতে পানি (দ্রাবক) অধিক ঘন দ্রবণের দিকে প্রবাহিত হয়, তাকে অভিস্রবণ বলে।
- দুটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে।
- পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে অভিস্রবণ প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই কিসমিস ফুলে ওঠে।
- অভিস্রবণ দু'ধরনের।
যথা-
(১) অন্তঃঅভিস্রবণ:
- দ্রাবক যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তখন অন্তঃঅভিস্রবণ ঘটে।
- অন্তঃঅভিস্রবণের ফলে মাটি থেকে পানি মূলরোমে প্রবেশ করে; উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করতে পারে।
উদাহরণ - কিসমিস পানিতে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে ফুলে উঠে।
(২) বহিঃঅভিস্রবণ:
- দ্রাবক যখন কোষের ভেতর থেকে বাইরে আসে তখন বহিঃঅভিস্রবণ ঘটে।
- টসটসে আঙ্গুর ঘন চিনির কিংবা লবণের দ্রবণে ডুবিয়ে রাখলে কিছুটা চুপসে যায়। কারণ বহিঃঅভিস্রবণের ফলে আঙ্গুরের ভেতরের পানি বাইরের ঘন দ্রবণে চলে আসে।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি এবং উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Science Expert[Live Publications]
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন