'নীল দর্পণ' নাটকটিতে কোন কৃষক চরিত্রের আত্মত্যাগ ও সাহসিকতা বিশেষভাবে ফুটে উঠেছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: তোরাপ
সঠিক উত্তর
সঠিক উত্তর: তোরাপ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• তোরাপ চরিত্র:
- দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ (১৮৬০) নাটকের অন্যতম প্রধান, প্রতিবাদী ও সাহসী কৃষক চরিত্র হলো তোরাপ।
- নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার, শোষণ ও নির্যাতনের মুখে তোরাপ হলো সাধারণ কৃষকের প্রতিরোধের প্রতীক, যে নির্ভীকভাবে অন্যায়ের প্রতিবাদ করে এবং অসহায় গোলক বসুর পরিবারের পাশে দাঁড়ায়।
নীল-দর্পণ:
- 'নীল-দর্পণ' দীনবন্ধু মিত্র রচিত শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- ১৮৬০ সালে প্রকাশিত হয়।
- সমকালের নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু।
- নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- মাইকেল মধুসূদন দত্ত' A Native' ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন ও নাম দেন 'Nil Darpan or The Indigo Planting Mirror' (1861)
- পাদ্রি জেমস লং তা প্রকাশ করে আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল-দর্পণকে 'আঙ্কল টমস কেবিন'-এর সঙ্গে তুলনা করেন।
- নাটকটি রচনাকাল থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার পথিকৃৎ হয়ে আছে।
- এটিই বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
- ১৮৬০ সালে 'কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।
উল্লেখযোগ্য চরিত্র:
- গোলক বসু, নবীন মাধব, রাইচরণ, তোরাপ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও নীল দর্পণ নাটক।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন