মেধাবী
Toggle menu

১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয় কোথায়? [আগস্ট, ২০২৫]

সঠিক উত্তর
ব্রাজিল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন।
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ১১টি বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
- সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
- এছাড়া, বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট। [Link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

ব্রাজিল সঠিক
রাশিয়া
ভারত
দক্ষিণ আফ্রিকা

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড